কলমাকান্দায় চিতাবাঘের সেই শাবক অবমুক্ত
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৩:১৫
নেত্রকোণার কলমাকান্দায় চিতাবাঘের শাবককে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বরুয়াকোনা পাতলাবন গহীন জঙ্গলে শাবককে ছেড়ে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা নেত্রকোণা বন বিভাগের এফ,জি কৌশিক রঞ্জন বিশ্বাসের নিকট শাবকটি হস্তান্তর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল মালেকের বাড়ির পিছনের কাঁঠাল গাছের উপরে চিতা বাঘের শাবককে দেখতে পেয়ে কৃষক সাইফুল এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে শাবককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবক জঙ্গলের পাশে মঙ্গলেশ্বরী পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়। এলাকার লোকজন কৌশলে শাবককে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের হেফাজতে দেন।
