২ বোনকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ভুয়া সেনাসদস্য- সমকাল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৭:২৪
নরসিংদীতে দুই বোনকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আলমগীর খাঁ (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বুধবার সমকালকে এতথ্য জানান।
তিনি জানান, গত ২৫ ডিসেম্বর মিথ্যা পরিচয়ে ওই দুই বোনের বাড়িতে আশ্রয় নেয় আলমগীর। এক পর্যায়ে তাদের ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় আপত্তিকর ছবিও তোলে। এরপর গত ৩০ ডিসেম্বর কৌশলে ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চে উঠিয়ে সেখানেও দুই বোনকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে আলমগীর। পরে পালিয়ে আসেন তারা।
ওই দুই বোনের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয় বলে জানান আলেপ উদ্দিন।
- বিষয় :
- নরসিংদী
- ধর্ষণের চেষ্টা
