ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ধর্ষণের প্রতিবাদ: বরিশালে মহিলা পরিষদের মোমবাতি প্রজ্জ্বলন

ধর্ষণের প্রতিবাদ: বরিশালে মহিলা পরিষদের মোমবাতি  প্রজ্জ্বলন
×

ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৯:৩১

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং দেশব্যাপী নারী-শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত করার লক্ষ্যে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ। বুধবার সন্ধ্যায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে জেলা মহিলা পরিষদ। 

জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক প্রতীমা সরকার, জেলা সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, এনজিও সংগঠক আনোয়ার জাহিদ, শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মোববাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিবেক জাগ্রত করে সবাইকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। 


আরও পড়ুন

×