ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

রাস্তার পাশে পড়ে ছিল যুবলীগ নেতার লাশ

রাস্তার পাশে পড়ে ছিল যুবলীগ নেতার লাশ
×

খাইরুল আলম সাধন

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৭:১১

কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধনের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে লাশটি পাওয়া গেছে। নিহতের মুখে এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

×