ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

খুলনায় ইজিবাইকসহ চোরাকারবারী আটক

খুলনায় ইজিবাইকসহ চোরাকারবারী আটক
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৭:৪৭

খুলনাই চুরি করা ইজিবাইক কেনা-বেচার সময় খায়রুল জমাদার নামে এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার স্তুইচগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

আটক খায়রুল জমাদার নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার মৃত রফিজ উদ্দিন জমাদারের ছেলে।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রম্নল চুরির কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, ইজিবাইকটি নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন সড়ক এলাকার জুয়েলের গ্যারেজ থেকে চুরি করেছে। ইজিবাইকটির মালিক ৩১ নম্বর ওয়ার্ডের মোক্তার হোসেন সড়কের সেলিম রেজা। এ ঘটনায় সেলিম রেজা বাদি হয়ে লবণচরা থানায় মামলা করেছেন।

আরও পড়ুন

×