নাটোরে মেছো বাঘের ৫ বাচ্চা উদ্ধার
মেছো বাঘের বাচ্চা -সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ১০:০২
নাটোর শহরের বনবেলড়িয়া এলাকা থেকে মেছো বাঘের ৫টি বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ বাঘের বাচ্চাগুলো জব্দ করে থানায় নিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে বনবেলঘড়িয়া বিলে শ্রমিকরা আখ কাটার সময় প্রথমে একটি বাচ্চা দেখতে পান। পরে শ্রমিকরা আখের জমির ভেতর এগিয়ে গেলে একটি গর্তে আরও ৪টি বাচ্চা ও মা বাঘকে দেখতে পান। এ সময় মা বাঘ পালিয়ে গেলে শ্রমিকরা বাচ্চা ৫টি উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ রাতে গিয়ে বাঘের বাচ্চাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মেছো বাঘের বাচ্চাগুলো রাজশাহী চিড়িয়াখানায় পাঠানো হবে।
- বিষয় :
- নাটোর
- মেছো বাঘ
- বাঘের বাচ্চা
