ট্রেনের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০১:৫১ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০১:৫১
রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের ধাক্কায় আলহাজ হোসেন (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেল ব্রীজে রাজবাড়ী-পোড়াদহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ হোসেন জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদহ গ্রামের রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আলহাজ হোসেন সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিয়ে তার বন্ধুদের সাথে কালিকাপুর রেল ব্রীজে ঘুরতে যায়। রেল ব্রীজটি পার হওয়ার সময় খুলনা থেকে গোয়ালন্দ ঘাটগামী নকশী কাঁথা মেইল ট্রেন এক্সপ্রেস চলে আসে। ট্রেন দেখে আলহাজের বন্ধুরা দ্রুত পার হয়ে গেলেও আলহাজ পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- রাজবাড়ী
- কালুখালী
- ট্রেরেনর ধাক্কা
- যুবক নিহত
