ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবশেষে তেল নিয়ে কিউবায় রুশ জাহাজ

অবশেষে তেল নিয়ে কিউবায় রুশ জাহাজ
×

কিউবার বৃহত্তম সুপারট্যাঙ্কার ও জ্বালানি সংরক্ষণ বন্দরে পৌঁছে রাশিয়ান জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর আরোপিত জ্বালানি অবরোধ আংশিক শিথিল করে রুশ তেলবাহী একটি ট্যাঙ্কারকে দেশটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছেন। ফলে দীর্ঘদিনের জ্বালানি সংকটে ভোগা কিউবা সাময়িক স্বস্তি পেয়েছে। 

রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘আনাতোলি কোলোদকিন’ প্রায় ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সোমবার কিউবার মাতানসাস বন্দরে পৌঁছায়। 
রুশ কর্তৃপক্ষ জানায়, এটি মূলত মানবিক সহায়তার অংশ হিসেবে পাঠানো হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর কঠোর চাপ প্রয়োগ করে দেশটিতে তেল সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছিল। 

বিশেষ করে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশকে শুল্ক আরোপের হুমকি দেওয়ার ফলে কিউবা কার্যত জ্বালানি অবরোধের মুখে পড়ে। এর ফলে কিউবায় তীব্র বিদ্যুৎ সংকট দেখা দেয়। খবর- রয়টার্স

আরও পড়ুন

×