ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬
রোববার, ১৪ জুন ২০২৬
টাইগার বোলারদের যৌথ পারফরম্যান্সে পাকিস্তানকে বেঁধে ফেলেছে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানেই থমকে যায় সফরকারীদের প্রথম ইনিংস
লিভারসংক্রান্ত জটিলতায় বেশ কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরে যাওয়ার পর ইরানে ফের যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় ইরান তাদের সামরিক শক্তির বাইরেও ভিন্ন এক সক্ষমতা বা হাতিয়ারের জানান দেওয়ার চেষ্টা করছে।
বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি কান ফিল্ম ফেস্টিভ্যাল। লালগালিচার জৌলুস, দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন আর তারকাদের ঝলমলে উপস্থিতির জন্য যেমন বিখ্যাত এই উৎসব। এইসব আলোর পাশাপাশি বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ আর অস্বস্তিকর ঘটনাতেও বারবার শিরোনাম হয়েছে উৎসবটি।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঢাকার ক্রাউন প্লাজাতে ১০টিরও বেশি দেশের ৩২ জন বিদেশি পার্টনারের জন্য যৌথভাবে গালা নাইটের আয়োজন করেছে টেকভাইটাল সিস্টেমস এবং মেডিপ্যাক টেকনোলজিস।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তার এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনব এক আয়োজন তুলে ধরলেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক পার্থ বড়ুয়া এবং আলোচিত র্যা পার ডিজে মারুফ। প্রকাশ করলেন ‘বোকা’ শিরোনামে একটি আনকোড়া গান। মোবাইল ফোনের ওপর নির্ভরশীলতা কীভাবে আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে– তা এই গানের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছেন তারা।
জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের মির্জাপুরের পেকুয়া দক্ষিণ পাড়া গ্রামের যুবক হাবিবুর রহমান। দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় তিনি এই সুবিধা পান। একটি ফ্রিজ কেনার সুবাদে নগদ ১০ লাখ টাকা পেয়ে খুশিতে আত্মহারা হাবিবুর।
সিনে দুনিয়ায় যখনই কোনো তারকার কাজ আলোচিত হয়, তখন তাঁর কাছে আসতে থাকে লোভনীয় সব প্রস্তাব। বড় প্রযোজনা প্রতিষ্ঠান, নামি নির্মাতা থেকে বড় অঙ্কের পারিশ্রমিকসহ খ্যাতিমান শিল্পীরা একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে থাকেন।
ডোনাল্ড ট্রাম্পের চাপভিত্তিক কূটনীতি অন্যান্য দেশে সফল হলেও ইরান ইস্যুতে এসে থমকে গেছে বলে বিশ্লেষকদের মত। ইরানের কঠোর অবস্থান ও দীর্ঘস্থায়ী অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য এবং ১২ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বেইজিং শীর্ষ বৈঠকে শি জিনপিং 'থুসিডিডিজ ট্র্যাপ' তত্ত্বের উদ্ধৃতি দিয়ে ট্রাম্পকে বার্তা দিলেন যে দুই পরাশক্তি সংঘাত এড়াতে চাইলে তাইওয়ান ও বাণিজ্য বিরোধে সতর্কভাবে পা ফেলতে হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয়েছে। আগামী ২৮ মে ঈদের দিন ধরে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ রোববার। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
প্রতিযোগিতার এই বিশ্বে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সারাক্ষণ ছুটছে বিভিন্ন উৎপাদনশীল কাজে। দিন শেষে শরীর হচ্ছে ক্লান্ত । সকালে উঠে আবার ছুটছে একই কাজে। দিনের পর দিন এভাবে ছুটতে ছুটতে অনেকেই ক্লান্ত, অবসন্ন এবং পরিশ্রান্ত বোধ করেন। মানসিকভাবেও সুস্থ থাকতে পারেন না।
ঈদ মানেই ফিরে আসা মনের জানালায় শৈশবের কান্না, প্রিয়জনের হাসি, আর গ্রামের মেঠোপথ ধরে বেরিয়ে পড়া আনন্দের মিছিলে। কিন্তু যারা নিজের দেশ ছেড়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাদের জন্য ঈদ হয়ে ওঠে এক ভিন্ন অনুভূতির; যেখানে বেদনার সঙ্গে জড়িয়ে থাকে উৎসবের আমেজ।
প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও সমান ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন টাইগার বোলাররা
সারাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে ড. ইউনূস ছাড়াও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।
নিখোঁজ হওয়ার ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে মানসিক প্রতিবন্ধী যুবক। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে।