ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অল-এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে তৃতীয় বাংলাদেশের আরাফাত

অল-এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে তৃতীয় বাংলাদেশের আরাফাত
×

অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ঘরের ছেলে ‘সেনপাই’ আরাফাত রহমান। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৮:৪৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ১৯:০২

এবারের অল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ঘরের ছেলে ‘সেনপাই’ আরাফাত রহমান।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভারসিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত অল এশিয়া ফুল কন্টাক্ট কারাটে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসরে এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের সঙ্গে দারুণ লড়াই করে তিনি এই সাফল্য অর্জন করেন।

সংশ্লিষ্টরা বলেন, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও অদম্য মানসিকতার জোরে অর্জিত আরাফাতের এই অসাধারণ বিজয় শুধু তার মার্শাল আর্ট স্কুল ‘কেও ফাইট স্টুডিও’ এবং ওয়ার্ল্ড কারাটে অর্গানাইজেশন (ডব্লিউকেও)-এর বাংলাদেশ শাখা ডব্লিউকেও বাংলাদেশ-এর জন্যই গর্ব বয়ে আনেনি, একইসঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে আরও একবার।

তারা আরও বলেন, সেনপাই আরাফাতের এই সাফল্য প্রমাণ করে আন্তরিকভাবে, একাগ্রতার সঙ্গে নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে গেলে কোনো অর্জনই অসম্ভব নয়। দেশের জন্য বিরল এই সম্মান বয়ে আনা আরাফাত রহমান আগামীতে আরও অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী। পাশাপাশি এই সাফল্য দেশের তরুণদের মার্শাল আর্টে আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
 

আরও পড়ুন

×