ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
×
×

দিলীপ কুমার আগরওয়াল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:৩৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:০০

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান। 

‎তিনি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছিল তখনকার র‌্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব।

পরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আসেন।

আরও পড়ুন

×