ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:৪৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:৪৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুসারে, ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে বলা হয়েছে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের দাবির মুখে শনিবার সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। এরপর এসএসসি ও সমমান পরীক্ষা পহেলা ফেব্রুয়ারির বদলে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে নিদের্শ দেয় শিক্ষা মন্ত্রণালয়।


আরও পড়ুন

×