ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানের সফর নিয়ে ভিডিও প্রকাশ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানের সফর নিয়ে ভিডিও প্রকাশ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর
×

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৬:৩৭ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৬:৪১

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ নামে একটি ভিডিও পোস্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও ওই ভিডিওতে বার্তা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। ওই ভিডিওতে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, ‘দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার উপর নিবদ্ধ করা হয়েছে।’

সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়। তিনি বলেন, ‘অবশ্যই, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব ‘

তিনি আরও জানান, ‘একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়।’

আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়নের ওপর মতবিনিময় প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এর জন্য সংলাপ, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ধারাবাহিক পদ্ধতির প্রয়োজন।’

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের মঙ্গলের জন্য সহযোগিতার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্বাস করেন, এই চুক্তি মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে।

আরও পড়ুন

×