বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান গোলাম সাদেক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:৫৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৭:০০
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কমডোর গোলাম সাদেক।
নৌবাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
রোববার আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান তার দায়িত্ব গ্রহণ করেছেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কমডোর এম মাহবুব-উল-ইসলামকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তারই স্থলাভিষিক্ত হলেন কমডোর গোলাম সাদেক।
- বিষয় :
- বিআইডব্লিউটিএ
- কমডোর গোলাম সাদেক
- চেয়ারম্যান
