শেখ বোরহানউদ্দিন কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১১:৩৮
রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মার্কেটিং বিভাগের কামরুল হাসান, অর্থনীতি বিভাগের শাহ উম্মে সালমা ইয়াসমিন এবং ব্যবস্থাপনা বিভাগের মো. বদরুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। মোট ৭৪ ভোটারের মধ্যে ৫জন বাদে বাকিরা ভোট দেন। ফলাফলে দেখা যায়, প্রার্থীদের মধ্যে কামরুল হাসান ৫৩, শাহ উম্মে সালমা ইয়াসমিন ৫০ এবং বদরুল ইসলাম ৪৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ৯৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
শনিবার ভোটগ্রহণকালে স্বশরীরে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম। এসময় আহমদ বাওয়ানী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মুনশী মুকুল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা লায়লা আক্তার রাত্রি, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাগর আহমেদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালক করেন সহযোগী অধ্যাপক মনিরুজ্জোহা, প্রভাষক ফারাহ নাজ ও আহাদ বিশ্বাস। পর্যবেক্ষক ছিলেন অধ্যাপক নুরুল হক।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রহমান বলেন, নির্বাচনে প্রায় ৯২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব শিক্ষকের ইচ্ছা এবং গভর্নিং বডির সিদ্ধান্তে জাতীয় বিশ্ববিদ্যালয়েই সংবিধি অনুসারে এই নির্বাচন হয়েছে।
