ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পুলিশের ফাঁদে ধরা সুবর্ণচরের অভিযুক্ত ধর্ষক

পুলিশের ফাঁদে ধরা সুবর্ণচরের অভিযুক্ত ধর্ষক
×

 নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৭:২৩

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে বাক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি রাকিব হোসেনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাকিব হোসেন চর হাছান গ্রামের ভূঁইয়ারহাট এলাকার মহসিনের ছেলে।

শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে রাকিবকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বার থানার এসআই সালাউদ্দিন সমকালকে জানান, ঘটানার পরপরই ধর্ষক রাকিব ঢাকা পালিয়ে যায়। তাকে কৌশলে বিশেষ প্রলোভনে ফেলে পুলিশ। সেই ফাঁদে পা দিয়ে বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় আসে রাকিব। সেখান থেকে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। বুধবার সন্ধ্যায় তাকে নোয়াখালী জেলা  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। সেখানে রাকিব নিজের দোষ স্বীকার করে ৬৪ ধারায় জনাববন্দি দিয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদির অভিযোগ, মঙ্গলবার সকালে বাক ও মানসিক প্রতিবন্ধী শিশুটি মক্তবে পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে সকাল ৭টার দিকে রাকিব শিশুটির হাতে দুই টাকার একটি নোট গুজে দিয়ে ঘরে ডেকে নেয়। সেখানে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন, মঙ্গলবার রাতে শিশুটির অস্ত্রপাচার হয়েছে। বর্তমানে সে হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে শিশুটির শারীরিক অবস্থা ভালো নয়।

আরও পড়ুন

×