ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কটুক্তির অভিযোগে এবার নারী বাউলের বিরুদ্ধে মামলা

কটুক্তির অভিযোগে এবার নারী বাউলের বিরুদ্ধে মামলা
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪৪ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৫৬

পালা গানে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান।

আদালতের প্রসিকিউটর নজরুল ইসলাম সোমবার সাংবাদিকদের জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ (১) ধারায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, কিছূদিন আগে একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্নীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন। 

সম্প্রতি শরিয়ত বয়াতি নামক এক বাউল শিল্পী গানের আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে মন্তব্য করেন। এর পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন

×