ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিসিএসআইআর ও ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা স্মারক সই

বিসিএসআইআর ও ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা স্মারক সই
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ০৮:৩৩ | আপডেট: ১৪ জুন ২০২২ | ০৮:৩৩

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে ও ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেল তিনটায় বিসিএসআইআর-এর সভাকক্ষে এ চুক্তি সই হয়।

এতে আরও বলা হয়, চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে পরিষদের সচিব শাহ্ আবদুল তারিকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×