মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব আমিনুল, ইআরডিতে ফাতিমা
মো. আমিনুল ইসলাম খান ও ফাতিমা ইয়াসমিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৩
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফাতিমা ইয়াসমিনকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।
পদোন্নতি দিয়ে আমিনুল ইসলাম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আর ফাতিমা ইয়াসমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান আগামী ১৫ ফেব্রুয়ারি এবং আর ইআরডির সচিব মনোয়ার আহমেদ আগামী ২২ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
নতুন সচিব আমিনুল ইসলাম খান বিসিএস প্রশাসনের ৮৬
ব্যাচের কর্মকর্তা এবং ফাতিমা ইয়াসমিন বিসিএস প্রশাসনের নবম ব্যাচের
কর্মকর্তা।
- বিষয় :
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
- ইআরডি
