ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশির অবস্থা স্থিতিশীল

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশির অবস্থা স্থিতিশীল
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪০

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত সেই বাংলাদেশির অবস্থা স্থিতিশীল রয়েছে। সে দেশের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান সমকালকে এ সব তথ্য জানান।

মঙ্গলবার বিকেল থেকে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় তিনি ভুগছেন। শুক্রবার থেকে তার আইসিইউ সাপোর্ট বাড়ানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অন্য চার বাংলাদেশির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে, কারও কারও উন্নতি হয়েছে।

এদিকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। সন্দেহভাজন ৭৭ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার সংক্রমক মেলেনি। চীনে আক্রান্তদের বেশির ভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুতরাং করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই।

আরও পড়ুন

×