ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার সিএমসিসিআই নেতাদের

চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার সিএমসিসিআই নেতাদের
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৫:০৫

সব ব্যবসায়ীকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (সিএমসিসিআই) নেতারা। গতকাল শনিবার সিএমসিসিআইর বার্ষিক সাধারণ সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।

ৎসিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, পরিচালকদের মধ্যে মোহাম্মদ শাহাবুদ্দিন আলম, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এম. সোলায়মান, অজিত কুমার দাশ, মাসুদ করিম, মোহাম্মদ শাহ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জোবাইদা শারমিন, বিএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্ত প্রমুখ।

সভায় আলোচ্যসূচি অনুযায়ী বিগত সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, বিগত বছরের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব এবং চলতি বছরের অডিটর নিয়োগ অনুমোদন করা হয়। উত্থাপিত প্রতিবেদনসমূহের উপর আলোচনা, পর্যালোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান তার বক্তব্যে বিগত বছরে চেম্বারের গুরুত্বপূর্ণ কার্যাবলির উপর আলোচনা করেন। 

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভবিষ্যৎ কর্মপন্থা এবং চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত আসন্ন বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা-২০২৬-এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

×