‘মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগ
আরও ৩৩০ পরিবার পেল ১০ দিনের খাবার
‘মিশন সেভ বাংলাদেশ’ এর উদ্যোগে বৃহস্পতিবার ঢাকার উত্তরা ৫ নম্বর সেক্টরে অভাবী লোকজনকে ১০ দিনের খাবার দেওয়া হয়- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৮:৫১ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৯:৩৯
করোনাভাইরাস সংক্রমণের বিরূপ প্রভাব পড়েছে মানুষের জীবনযাপনে। এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অন্য দেশের মতো বাংলাদেশেও মানুষের চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
কয়েক দিন ধরে রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছেন ‘মিশন সেভ বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবকরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামের ৩৩০টি পরিবারকে ১০ দিনের খাবার দেওয়া হয়।রাজধানীর উত্তরা, নিউমার্কেট ও ফার্মগেট এলাকার ১৮০ এবং চট্টগ্রামের বাঁশখালীতে ১৫০ পরিবারকে ১০ দিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, লবণ এক কেজি, চিড়া এক কেজি ও সাবান।
এছাড়া ‘মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে এদিন ঢাকার পাঁচটি স্থানে হ্যান্ডওয়াশ বেসিন স্থাপন এবং ১৬টি স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।
‘মিশন সেভ বাংলাদেশ’ এর অন্যতম উদ্যোক্তা ইমরান কাদির বলেন, বৃহস্পতিবার রাজধানীর রায়ের বাজার, মিরপুর ১১, মিরপুর ডিওএইচএস ও মহাখালী ডিওএইচএসে হ্যান্ডওয়াশ বেসিন স্থাপন করা হয়েছে। এছাড়া বনানী, গুলশান, কড়াইল, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, বারিধারা, বাড্ডা, নতুন বাজার, খিলক্ষেত, নিকুঞ্জ, কুড়িল, বসুন্ধরা, আব্দুল্লাহপুর, আজমপুর, জসীম উদ্দিন রোড ও উত্তরার ৪নং সেক্টরে মিশন সেভ বাংলাদেশের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হয়েছে।
সেবা এক্সওয়াইজেড, সমকাল ও ডেইলি স্টারের এই উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস ও অ্যাকুয়া পেইন্টস।
এখন পর্যন্ত 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে তহবিল সংগ্রহ হয়েছে ৬১ লাখ ৮১ হাজার ৩১১ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন-https://samakal.com/MissionSaveBangladesh।
................................
ভেন্টিলেটর তৈরিতে পাশে থাকবে 'মিশন সেভ বাংলাদেশ'
আরও আড়াইশ' পরিবার পেল ১০ দিনের খাবার
আরও ১১০ পরিবার পেল ১০ দিনের খাবার
