ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যুতার দলে স্থান হবে না: আমান

মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যুতার দলে স্থান হবে না: আমান
×

ছবি: সমকাল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৯:১৬

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জকে শান্তি, উন্নয়ন ও মাদকমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যুতার দলে স্থান হবে না।

শুক্রবার সকাল ১১টায় কেরানীগঞ্জের চর ওয়াশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বিতরণ এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন।

কেউ মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমিদস্যুতার সঙ্গে জড়িত থাকলে তিনি বিএনপির কর্মী হলেও তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×