সব শ্রমিক মার্চ মাসের বেতন পাবেন: রুবানা হক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ১১:২০ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ১১:২৯
মার্চ মাসের বেতন নিয়ে পোশাক কারখানার শ্রমিকদের কোন শঙ্কার কারণ নেই জানিয়ে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেছেন, সব শ্রমিকই তাদের মার্চ মাসের বেতন পাবেন।
শনিবার রাত সোয়া দশটায় এক অডিও বার্তায় রুবানা হক সাংবাদিকদের এ তথ্য জানান।
অডিও বার্তায় বিজিএমইএ সভাপতি রুবানা হক সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য সকল মালিকদের প্রতি অনুরোধ জানান।
এছাড়া কারখানায় অনুপস্থিতির কারণে কোনো শ্রমিক চাকরি হারাবেন না বলেও আশ্বস্ত করেন তিনি।
