ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেরিন ফিশারিজ অ্যাকাডেমিকে বিশ্বমানের করতে সরকার সহযোগিতা দেবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মেরিন ফিশারিজ অ্যাকাডেমিকে বিশ্বমানের করতে সরকার সহযোগিতা দেবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
×

ছবি: বাসস

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০০:০৭ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ০০:০৭

মেরিন ফিশারিজ অ্যাকাডেমিকে বিশ্বমানের মেরিন পেশাজীবী তৈরির উপযোগী করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পাশাপাশি তিনি গভীর সাগরে মৎস্য আহরণে সক্ষমতা বৃদ্ধি এবং ব্ল্যু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে মেরিন একাডেমিকে বিশ্বমানে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের মেরিন ফিশারিজ অ্যাকাডেমির কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ আহরণ, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এই অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। তাই অ্যাকাডেমির বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে মেরিন ফিশারিজ অ্যাকাডেমিকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত করা হবে, যাতে দেশের ব্ল্যু ইকোনমির বিকাশে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তা, মেরিন ফিশারিজ অ্যাকাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×