ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পেকুয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
×

প্রতীকী ছবি

‎কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২৩:০৩

‎কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের লাইনের শিরা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল করিম (৩০) পলাতক রয়েছেন।

ওই ছাত্রীর পরিবার জানায়, শুক্রবার দুপুরে আমার ছোট ছেলের একটি জামা বাড়ির বাইরে থেকে আনতে যায় আমার মেয়ে। আব্দুল করিম (৩০) নামের এক ব্যক্তি শার্টটি জঙ্গলের ভেতরে আছে বলে নিয়ে গিয়ে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে আমার মেয়ে সেখান থেকে দৌড়ে কিছুদূর যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেল পাঁচটার দিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

‎পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে এবং গলায় জখমের চিহ্ন রয়েছে। তার মুখও ফুলে গেছে।

‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন

×