ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কারখানায় অনুপস্থিতির কারণে কেউ চাকরি হারাবে না: বিজিএমইএ

কারখানায় অনুপস্থিতির কারণে কেউ চাকরি হারাবে না: বিজিএমইএ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ১১:২৮ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ১১:৪০

কারখানায় অনুপস্থিতির কারণে কোনো শ্রমিক চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

শনিবার রাত সোয়া দশটায় এক অডিও বার্তায় রুবানা হক সাংবাদিকদের এ তথ্য জানান।

অডিও বার্তায় বিজিএমইএ সভাপতি রুবানা হক সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য সকল মালিকদের প্রতি অনুরোধ জানান। 

এছাড়া মার্চ মাসের বেতন নিয়ে পোশাক কারখানার শ্রমিকদের কোন শঙ্কার কারণ নেই বলেও জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। 

আরও পড়ুন

×