সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ২২:১৭ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ২৩:১৩
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি এবং তা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ১০টায় গণভবন থেকে এই সংবাদ সম্মেলন বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।
