১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়লো
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৩:১০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০৩:১৬
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ এপ্রিলও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবার তা বাড়ানো হলো।
