ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদের পাল্টা প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদের পাল্টা প্রতিবাদ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সমকালের অনলাইন সংস্করণে গত ২৯ মার্চ 'কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নিজের রিসোর্ট দিতে চান হাফিজ ইব্রাহিম' শিরোনামের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভের পক্ষে এর চেয়ারম্যান মেজর (অব.) কবির আহমেদ মাহমুদী। সমকালের অনলাইন সংস্করণে গত ১ এপ্রিল প্রকাশিত মেজর (অব.) কবির আহমেদ মাহমুদীর সেই প্রতিবাদের পাল্টা প্রতিবাদ জানিয়েছেন রাজেন্দ্র ইকো রিসাের্ট লিমিটেড এর চেয়ারম্যান হাফিজ ইব্রাহিম।

রাজেন্দ্র ইকো রিসাের্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বজলুল করিম স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভের পক্ষে এর চেয়ারম্যান মেজর (অব.) কবির আহমেদ মাহমুদী সমকালের অনলাইন সংস্করণে গত ২৯ মার্চ 'কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নিজের রিসোর্ট দিতে চান হাফিজ ইব্রাহিম' শিরোনামের প্রকাশিত সংবাদের যে প্রতিবাদ জানিয়েছেন তাতে ভুল কিছু তথ্য দিয়েছেন। উক্ত রিসোর্টটি ইয়েস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি সমবায় সমিতির মালিকানাধীন দাবি অর্থাৎ নিজেকে কর্ণধার হিসেবে দাবি করার কোনো ভিত্তিই মেজর (অব.) কবির আহমেদ মাহমুদীর নেই। 

হাফিজ ইব্রাহিম বলেন, আমরা ১৮ জন পরিচালক জয়দেবপুরস্থ ভবানীপুর বারই পাড়া এর জমি আমাদের নামে সাব কবলা দলিলমূলে ক্রয় করে কটেজ পার্ক এলাকায় ১০টি প্লটে ৭টি কটেজ বিল্ডিং এবং ওয়াটারফ্রন্ট এলাকায় ৬টি প্লটে ৬টি অবকাঠামাে বা কটেজ বিল্ডিং নির্মাণ করি । প্রতিটি প্লটের আয়তন ১০ কাঠা এবং কমন এরিয়া ৮ কাঠা মােট ১৮ কাঠা । কটেজ বিল্ডিং নির্মাণ শেষে আমরা রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম হতে রাজেন্দ্র ইকো রিসাের্ট লিমিটেড নামক কোম্পানি গঠন করি।

এছাড়াও আমরা ইতোমধ্যে সরকার অনুমােদিত সার্ভেয়ারের মাধ্যমে আমাদের কটেজগুলাের জরিপ শেষ করেছি। এতে অন্য কারো মালিকানা নেই ।

ইকোরিসোর্টে ১০০টির ওপর সুসজ্জিত কক্ষ আছে। মাটির ঘরগুলো রাজেন্দ্র ইকো রিসাের্ট লিমিটেডের জায়গায় নির্মিত, এতে ইয়েস কো-অপারেটিভের কোন মালিকানা নেই।

আরও পড়ুন

×