র্যাংক ব্যাজ পরানো হলো নবনিযুক্ত আইজিপিকে
নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী আইজিপি জাবেদ পাটোয়ারী- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:১৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৬:১৩
পুলিশের নবনিযুক্ত মহাপরিচালক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরানো হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যাললয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
র্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসা ড. বেনজীর আহমে বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। বুধবার জাবেদ পাটোয়ারী পুলিশ প্রধানের দায়িত্ব নবনিযুক্ত আইজিপির কাছে হস্তান্তর করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা: এদিকে ড. বেনজীর আহমেদ র্যাংক ব্যাজ পরিধানের পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিদায়ী আইজিপির সংবর্ধনা: বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সম্মানে বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ কৃষষ্ণচুড়ায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিায়ী আইজিপিকে একজন সফল পুলিশ প্রধান আখ্যায়িত করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তার পরবর্তী কর্মজীবনের সাফল্য এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন বক্তারা।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবনিযুক্ত আইজিপিকে একজন ক্ষ ও পেশাার কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নতুন নেতৃত্বে পুলিশ বাহিনী আরো জনবাল্পব্দব হিসেবে গড়ে উঠবে। তিনি আশা করেন, নবনিযুক্ত আইজিপি পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বক্তব্য রাখেন।
