ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
×

--

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৫তম সিন্ডিকেট সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় গণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. করম নেওয়াজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ প্রমুখ অংশ নেন।

আরও পড়ুন

×