ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তার পদায়ন

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তার পদায়ন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৯:৩৪ | আপডেট: ০৩ মে ২০২০ | ০৯:৩৭

হাইওয়ে ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে (বিপিএম, পিপিএম) সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। খবর ডিএমপি নিউজের।

একই প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে (বিপিএম, পিপিএম) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলামকে (বিপিএম, পিপিএম) হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) ও সিলেট রেঞ্জ কার্যালয়ের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানকে (বিপিএমবার) এন্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

×