ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশে পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফেরাতে যোগাযোগ করছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

বিজিপি সদস্যদের ফেরাতে যোগাযোগ করছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
×

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫৬ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫৯

মিয়ানমারে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে ৯৫ জনের মতো বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, মিয়ানমারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। আজ (সোমবার) সকালে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।

মন্ত্রী বলেন, তাদের কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হবে- আকাশ পথে না সড়ক পথে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। মিয়ানমার সরকার এ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। 

এ সময় পররাষ্ট্র মন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগেও ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল, তখন আকাশপথে তাদের ফেরত পাঠানো হয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাব।

তিনি জানান, এখন পর্যন্ত ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। আজ সকালে হয়তো আরও কয়েকজন এসেছে। তাদের মধ্যে কয়েকজন আহতও হয়েছে।

আরও পড়ুন

×