ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

দেশে করোনা শনাক্ত ৫০ হাজার ছাড়াল, মৃত্যু আরও ৩৭

দেশে করোনা শনাক্ত ৫০ হাজার ছাড়াল, মৃত্যু আরও ৩৭
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০২:৪৫ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৮:৫৪

দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হজার ৯১১ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৪৪৫ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। মোট মৃত্যু হলো ৭০৯ জনের।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১২০ জনে।  

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়। 

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। 

আরও পড়ুন

×