ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনায় খাদ্য ক্যাডারের কর্মকর্তার মৃত্যু

করোনায় খাদ্য ক্যাডারের কর্মকর্তার মৃত্যু
×

ছবি: ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ২৩:৩৫ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০০:০১

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার বিসিএস ১৮তম ব্যাচের খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসানের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর ইউএনবির

উৎপল ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও  বিসিএস ফুড অ্যাসোসিয়েশন।

ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার স্ত্রী নাসিমা পারভীনও একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত তিনি।

আরও পড়ুন

×