ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ৭ আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ করবে কিউএলএফ

লক্ষ্মীপুরে ৭ আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ করবে কিউএলএফ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২২:০৬

বন্যায় বিপর্যস্ত লক্ষ্মীপুরে সাত আশ্রয়কেন্দ্রের দেড় সহস্রাধিক মানুষকে রান্না খাবার বিতরণ করবে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)। শুক্রবার বেলা ১১টায় সাত আশ্রয়কেন্দ্রে- পৌর শহীদ স্মৃতি একাডেমি, মান্দারী হাই স্কুল, জিল্লুর রহিম কলেজ, বটতলী স্কুল, আবু হুরায়ারা মাদ্রাসা, মান্দারী প্রিক্যাডেট, ঠাকুরকান্দি মাদ্রাসায় খাবার বিতরণ করা হবে। খাবারের মেন্যুতে থাকবে- প্লেইন পোলাও, চিকেন কারি, সিদ্ধ ডিম ও পানি। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কিউএলএফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার কারণে বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে মানুষ। গত কয়েকদিন ধরে তারা সেখানে অবস্থান করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে তারা শিশু সন্তান পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন পার করছেন। কিউএলএফের উদ্যোগে স্থানীয় সংগঠকদের মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী- পৌর শহীদ স্মৃতি একাডেমিতে ৪৫০ জন, মান্দারী হাই স্কুলে ৩৫০জন, জিল্লুর রহিম কলেজে ২০০ জন, বটতলী স্কুলে ১২০ জন, আবু হুরায়ারা মাদ্রাসায় ৮০ জন, মান্দারী প্রিক্যাডেটে ২৫০ জন, ঠাকুরকান্দি মাদ্রাসায় ১২০ জন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। 

এতে আরও বলা হয়, বন্যার্তদের পাশে দাঁড়াতে শুক্রবার খাবার বিতরণ করা হবে। এছাড়া পরেও তাদের সাহায্য করা জন্য কিউএলএফের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 
 

আরও পড়ুন

×