ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ওমরাযাত্রীর ছদ্মবেশে পালানোর সময় গ্রেপ্তার বদির ক্যাশিয়ার

ওমরাযাত্রীর ছদ্মবেশে পালানোর সময় গ্রেপ্তার বদির ক্যাশিয়ার
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৬ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২২:২৮

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর একটি দল। 

র‌্যাব-৯ জানায়, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
 

আরও পড়ুন

×