ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বাজেট অধিবেশ শুরু, মাস্ক পরে সংসদে সদস্যরা

বাজেট অধিবেশ শুরু, মাস্ক পরে সংসদে সদস্যরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৬:৪০ | আপডেট: ১০ জুন ২০২০ | ০৬:৪৪

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যে বুধবার শুরু হল একাদশ সংসদের অষ্টম অধিবেশন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়। মাস্ক পরে ও সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করে অধিবেশনে অংশ নিয়েছেন সংসদ সদস্যরা।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, সকল স্বাস্থবিধি মেনে এই অধিবেশন পরিচালনা করা হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনেই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন  উপস্থাপন করা হবে।

করোনা মহামারির প্রেক্ষাপটে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত মোকাবেলার লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত থাকবেন।

এ বছর প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে।প্রস্তাবিত বাজেটের এ আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি।

চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

নতুন এ বাজেটের আকার চলতি ২০১৯-২০ অর্থবছরের ন্যায় জিডিপির (মোট দেশজ উৎপাদন) ১৭ দশমিক ৯ শতাংশ।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা। এ ছাড়া কর বহির্ভূত অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪৮ হাজার কোটি টাকা।
মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হবে। এ খাতে ৩২ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ থাকবে। এছাড়া নতুন বাজেটে কৃষি,জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান খাতে অধিক বরাদ্দ রাখা হবে।


আরও পড়ুন

×