ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নিউমোনিয়ার ভুগলেও ডা. জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল

নিউমোনিয়ার ভুগলেও ডা. জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল
×

ডা. জাফরুল্লাহ চৌধুরী -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৮:১৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নিউমোনিয়ার জটিলতায় ভুগলেও বর্তমানে তার সার্বিক অবস্থা স্থিতিশীল। সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর সবর্শেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা দিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি। 

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী কৃত্রিম অক্সিজেন ছাড়াই আগের চেয়ে ভালো বোধ করছেন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জি-র‍্যাপিড ডট ব্লট কিটে নেগেটিভ রিপোর্ট আসার পর আরটি পিসিআর পরীক্ষাতেও তার করোনা সংক্রমণের ফলাফল নেগেটিভ এসেছে। তিনি এখন করোনা মুক্ত। এখন তিনি নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন, হাসপাতালে কেবিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী শিরীন হক এবং ছেলে বারীশ হাসান চৌধুরী সুস্থ আছেন। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। 

আরও পড়ুন

×