ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হার্ভার্ড-এমআইটি'র মতো শিক্ষা পদ্ধতি চালু ব্র্যাকের

হার্ভার্ড-এমআইটি'র মতো শিক্ষা পদ্ধতি চালু ব্র্যাকের
×

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:৩৮

করোনা মহামারীতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড-এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এই অনলাইন লার্নিং প্লাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘বিইউএক্স’। অনলাইন এই প্লাটফর্মে ধীর গতির ইন্টারনেটেও শিক্ষার্থীরা যে কোন স্থান থেকে স্বচ্ছন্দে  ক্লাসে অংশ নিতে পারবেন।

অভিনব ও বিশ্বমানের এই প্লাটফর্ম সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং (পিএইচডি) বলেন, ‘স্প্রিং-২০২০ সেমিস্টারে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার মুখে পড়ি। বিইউএক্সের অনলাইন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকরা জুমের মতো ভিডিও কনফারেন্সিং টুলস ব্যবহার করে পাঠদান করাবেন। এতে আরো অনেক সুবিধা রয়েছে।’

ধীর গতির ইন্টারনেট ব্যবস্থাতেও ‘বিইউএক্সের’ কার্যক্রম চালু থাকবে বলে জানান প্রফেসর ভিনসেন্ট চ্যাং, ‘শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবস্থা উন্নত করার যথাসাধ্য চেষ্টা করছি আমরা। ইন্টারনেট প্যাকেজ এবং ব্রডব্যান্ড সহায়তা করা হবে। প্রয়োজন হলে দুস্থ শিক্ষার্থীদের হার্ডওয়্যার প্রদান করা হবে।’

এরই মধ্যে ব্র্যাক সামার-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের সকল নন-টিউশন ফি মওকুফ করেছে। এছাড়া করোনা মহামারীতে শিক্ষার্থীদের  জন্য ১৫ কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে। যা টিউশন ফি কমানো,  শিক্ষার্থীদের অর্থসহায়তাসহ তাদের উন্নতমানের ইন্টারনেট সুবিধা দিতে  ব্যয় হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×