নভোএয়ারে কলকাতায় গেলেন ১৯ ভারতীয় নাবিক
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৫:২৪ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৫:২৭
নভোএয়ার এর বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ১৯ জন ভারতীয় নাবিক। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতীয় নাবিকরা।
মঙ্গলবার নভোএয়ার এর বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে স্থানীয় সময় বিকাল ২টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩ টি, সৈয়দপুর ৪ টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নভোএয়ার
- বিশেষ ফ্লাইট
- ভারতীয় নাগিরক