ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজালের ইন্তেকাল

ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজালের ইন্তেকাল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১২:৩৬

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

সামীম আফজাল দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। প্রায় বছর খানেক ধরে হাসপাতালের তত্ত্বাবধানে ছিলেন। গত সপ্তাহে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ইফার পরিচালক নুর  মোহাম্মদ আলম। 

সাবেক জেলা ও দায়রা জজ সামীম আফজাল ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত ইফার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি প্রায় ১১ বছর দায়িত্ব পালনকালে ইফায় নানা আর্থিক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে। সরকারি নিরীক্ষায় প্রায় ৭০০ কোটি টাকার আপত্তি আসে। 


আরও পড়ুন

×