ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনায় পুলিশের আরও ১ সদস্যের মৃত্যু

করোনায় পুলিশের আরও ১ সদস্যের মৃত্যু
×

কনস্টেবল তৌহিদুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৩:১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন কনস্টেবল তৌহিদুল ইসলাম। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্টেবল তৌহিদুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় কনস্টেবল তৌহিদুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের ৩৭ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×