ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনে বিমানবন্দরের যাত্রীদের ভোগান্তি

শিক্ষার্থীদের আন্দোলনে বিমানবন্দরের যাত্রীদের ভোগান্তি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০২:৩৫

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সময়মত বিমানবন্দরে পৌছতে বেশ বেগ পেতে হয়েছে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের। এ অবস্থায় মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ২-১টি ফ্লাইট কিছুটা দেরিতে ছেড়ে গেছে। অপরদিকে বিমানবন্দর থেকে দূরপাল্লার অনেক গাড়ী সময়মত না ছাড়ায় ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।

বিমানবন্দরে দুবাই থেকে আসা কিশোরগঞ্জের বাসিন্দা আব্বাস জানান, সকাল সাড়ে ১০টায় একটি বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইটে অবতরণ করেন। এসময় ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দরে ইমিগ্রেশন ও কাষ্টমস আনুষ্ঠানিক শেষে লাগেজ নিয়ে কাষ্টমস হল থেকে বের হন। পর জানতে পারেন রাস্তায় শিক্ষার্থীদের আন্দোলন চলছে। ফলে বিমানবন্দর থেকে দুরপাল্লার গাড়ীও সময়মত ছাড়ছেনা। কিশোরগঞ্জ থেকে স্বজনরা নিতে বিমানবন্দরে আসার কথা। কিন্ত আন্দোলনের কারণে রাস্তায় আটকা পড়েন তারা। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, সকাল থেকে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষার্থীরা। উত্তরা, কুড়িল বিশ্বরোড, নদ্দা, বাড্ডাসহ বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকায় সময়মতো বিমানবন্দরে যেতে পারেননি অনেক যাত্রী। যাত্রীদের কথা বিবেচনায় রেখে ফ্লাইটের সময় পিছিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। 

এ ব্যপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারি পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় বাতিল হয়নি বিমানবন্দরে কোনো ফ্লাইট। তবে এ ছাড়া অবরোধের কারণে ২-১টি ফ্লাইট কিছুটা দেড়িতে ছেড়ে গেছে।

আরও পড়ুন

×