শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট এরিক ওয়াকার
এরিক ওয়াকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৮:৪৮
শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন এরিক ওয়াকার। তিনি শেভরনের ঢাকা অফিসে বসবেন। নিল মিনগাসের স্থলাভিষিক্ত হয়েছেন এরিক ওয়াকার। বিদায়ী প্রেসিডেন্ট নিল কোম্পানির আমেরিকার অফিসে নতুন পদে যোগদান করবেন।
মঙ্গলবার শেভরনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শেভরন বাংলাদেশে যোগদানের আগে এরিক ইউরোপ, ইউরোশিয়া, এবং মধ্যপ্রাচ্যের রিজার্ভার ম্যানেজমেন্ট এর জেনারেল ম্যানেজার ছিলেন। এ পদে দায়িত্ব পালনের জন্যে তিনি শেভরনের লন্ডন অফিসে বসতেন এবং কাজাখস্তান, আজারবাইজান, ইউরোপ এবং ইরাকের অ্যাসেট ডেভেলপমেন্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এর আগে তিনি আজারবাইজানের কান্ট্রি ম্যানেজার ছিলেন এবং বাকুতে অফিস করতেন।
এরিক টেক্সাসের এএন্ডএম বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশে যোগদান প্রসঙ্গে এরিক বলেন, আমি বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সাথে ২৫ বছরের সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী।
- বিষয় :
- শেভরন বাংলাদেশ