আবুধাবি থেকে ফিরলেন আটকা পড়া ১৫২ বাংলাদেশি
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০১:৫৯
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আবুধাবিতে আটকা পড়েছিলেন বাংলাদেশি অনেক নাগরিক। চার মাস ধরে আটকে থাকা ১৫২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বাংলাদেশি যাত্রীদের বহনকারী ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে। খবর ইউএনবির
আবুধাবিতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
আবুধাবি থেকে আসা সব যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন।
এর আগেও চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি ও দুবাইতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সময়ে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা।
- বিষয় :
- করোনাভাইরাস
- ইউএস-বাংলা
- বাংলাদেশি নাগরিক