জুনে ৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৫৯
দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জুন মাসে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকার চোরাচালানের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মাদক পাচার ও অন্যান্য পণ্য চোরাচালানে জড়িত অভিযোগে ২৮২ এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় আট বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জব্দ মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৩৪৩ পিস ইয়াবা, ৪০ হাজার ৩১ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৮২৫ বোতল বিদেশি মদ, ৩৬০ ক্যান বিয়ার, ১ হাজার ৪১৬ কেজি গাঁজা, ১ কেজি ২১০ গ্রাম হেরোইন, ৯ হাজার ১২৫টি উত্তেজক ইনজেকশন, ২ হাজার ২৮৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৩৬ হাজার ৬০০টি অন্যান্য ট্যাবলেট।
তিনি জানান, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ, ৩৯ কেজি ৬২০ গ্রাম রূপা, ৩ হাজার ১টি ইমিটেশনের গহনা, ২৫ হাজার ৯৬৫টি প্রসাধন সামগ্রী, ৬২৭টি শাড়ি, ৪২৭টি থ্রিপিস/শার্টপিস, ৭০টি তৈরি পোশাক, একটি কষ্টি পাথরের মূর্তি, ১ হাজার ২৬০ ঘনফুট কাঠ, ২৬ হাজার ৬৮৭ কেজি চা পাতা, চারটি ট্রাক, তিনটি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা ও ৬৭টি মোটরসাইকেল। এছাড়া একটি বন্দুক, একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
- বিষয় :
- বিজিবি)
- মাদকদ্রব্য
- জব্দ