বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন "ব্রিফকেস২.০" শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৮:১৩ | আপডেট: ০৫ জুলাই ২০২০ | ০৯:১১
দেশজুড়ে দ্বিতীয়বারের মতো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাব আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য আয়োজন করেছে ৩৬০° প্রেক্ষাপটের বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন "ব্রিফকেস২.০"।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কম্পিটিশনের মূল উদ্দেশ্যে হচ্ছে শিক্ষার্থীদের করপোরেটজগতের সাথে পরিচয় করানো, যা তাদেরকে করপোরেট জগত এবং পেশাদারিত্বের ধারণা দেবে।
নতুন মৌসুমে ব্রিফকেস ২.০ শুরু হয়েছে খানিকটা ভিন্ন ধাচে। এই যাত্রায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের পাশে থাকছে দেশের অন্যতম অনলাইন শপিং প্লাটফর্ম DARAZ Bangladesh Limited ।
শিক্ষার্থীদের তুমুল সাড়ায় এই কার্যক্রমটি লঞ্চ হয়েছিল। আগামী ১৮ জুলাই দেশের বহু প্রান্ত থেকে শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন শুরু করবেন, যা চলমান ছিল ২৫ জুন পর্যন্ত। এ বছর ৫১৫টি টিম নিয়ে শুরু হয় ব্রিফকেস ২.০ এর যাত্রা, যা বিগত বছরের তুলনায় বেশি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এই ৫১৫টি টিমের জন্য ২৫ জুন আয়োজন করে একটি 'লাইভওয়ার্কশপ'৷যেখানে অতিথি ছিলেন নাজিম ফারহান চৌধুরি, ম্যানেজিং ডিরেক্টর, এডকমলিমিটেড।
এই ওয়ার্কশপে তিনি দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা থেকে ছাত্রদেরকে রিয়েল লাইফ বিজনেস, মার্কেটিং, স্টার্টআপ, এডভারটাইজিং সম্পর্কে ধারণা দেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।তিনি শিখিয়েছেন ব্যবসা পরিচালনার অভিনব কৌশল। এছাড়াও ছিল প্রশ্ন উত্তর সেশন। যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যা তুলে ধরে।
ওয়ার্কশপের পরদিন সব টিমকে মেইলের মাধ্যমে কেইস দিয়ে দেওয়া হয়, যা ছিল পুরো কম্পটিশনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এই কেইসে সলভিংই শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনা উদ্ভাবনের পাশাপাশি হাতে কলমে তা কাজে লাগানোর সুযোগ হয়ে উঠে। মাত্র দুইদিনের মধ্যেই কেইস সাবমিশন বন্ধ হয়ে যায় এবং হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ৫১৫টি টিমের মধ্য থেকে এগিয়ে যায় ৫০টি টিম।
এই ৫০ টিম নিয়ে শুরু হয়েছে সেমিফাইনাল। ইতোমধ্যে প্রত্যেক টিমকে মেইলে এই রাউন্ডের কেইস দিয়ে দেওয়া হয়েছে। চলছে বিজয়ের রাস্তায় এগিয়ে যাওয়ার লড়াই। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
- বিজনেস ক্লাব