ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জীববিজ্ঞান উৎসবের মক টেস্ট সোমবার

জীববিজ্ঞান উৎসবের মক টেস্ট সোমবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ১১:১১ | আপডেট: ১২ জুলাই ২০২০ | ১১:২০

করোনাকালে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব। আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও সমকাল। সহযোগী হিসেবে আছে কথাপ্রকাশ, ল্যাব বাংলা ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি।

কয়েকটি ধাপে অনুষ্ঠিতব্য এই অনলাইন উৎসবে চূড়ান্তভাবে বিজয়ী চার শিক্ষার্থী আগামী ১১-১২ আগস্ট অনুষ্ঠেয় অনলাইন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ‘আইবিও চ্যালেঞ্জে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

মূল পরীক্ষার আগে শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত করার লক্ষ্যে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সারাদেশে একযোগে মক টেস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে বা সময় পেরিয়ে যাওয়ার পরে পরীক্ষার লিংকে ঢোকা যাবে না। ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিভাইসে পরীক্ষা দেওয়া যাবে। হাতে রাখতে হবে আঞ্চলিক পর্যায়ের প্রবেশপত্র।

সব রেজিস্টার্ড প্রতিযোগী মক টেস্ট দিতে পারবেন। এটি পরীক্ষা পদ্ধতির সঙ্গে পরিচয় ঘটানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তাই মক টেস্টের ফল প্রকাশ করা হবে না। তবে পরীক্ষা দিতে কোনো সমস্যা হলে [email protected] এই ই-মেইলে অভিযোগ জানানো যাবে।  

পরীক্ষার লিংক:  https://bdbo.net/

আরও পড়ুন

×